ব্যবসা জামায়াত

লালফিতার দৌরাত্ম্যের বিরুদ্ধে প্রতিশ্রুতি চান ব্যবসায়ীরা

লালফিতার দৌরাত্ম্যের বিরুদ্ধে প্রতিশ্রুতি চান ব্যবসায়ীরা

নির্বাচনে জয়ী হয়ে জামায়াত সরকার গঠন করতে পারলে লালফিতার দৌরাত্ম্য ও টাকা পাচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে— এমন প্রতিশ্রুতি চেয়েছেন ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এক সংলাপে এই প্রতিশ্রুতি চান দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা।